
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৫৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন।
৫ সেপ্টেম্বর সকালে লাকসাম পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি।
উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।
জালাল মেমোরিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, বিএন হাই স্কুলের সহকারী শিক্ষিকা কানিজ ফাতেমা ও লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনা লায়লার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোকাইয়া নওশিন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবতাহি আলম, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের ছাত্রী হালিমা আক্তার, আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি দেবনাথ, গণউদ্যগ স্কুল এন্ড কলেজের ছাত্রী সাবরিনা সুলতানা সামিয়া, মুদাফ্ফরগঞ্জ স্কুল এন্ড কলেজের ছাত্রী আয়শা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (অতি: দা:) মোঃ আখতার হোসেন, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভুঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতানা খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল,সহ সভাপতি ডাক্তার নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন প্রমুখ।