মহেশপুরে শিশুদের ফুটবল খেলা ১ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

আইন আদালত কুষ্টিয়া খুলনা খেলাধুলা জাতীয় ঝিনাইদহ দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে শিশুদের ফুটবল খেলা

১ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

সুমন হোসাইন, ঝিনাইদহঃ
মহেশপুর উপজেলার যাহবপুর গ্রামে শিশুদের ফুটবল খেলার গোলযোগে তর্কতর্কির সময় শনিবার দুপুরে  একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।
পুলিশ ও এলাকা বাসী সুত্রে জানা গেছে রবিউল ইসলাম(৫৫), পিতা-মৃত-আমিন উদ্দিন মৃধা, সাং-যাদবপুর মাঝপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এর ছেলে সিফাত ইয়ামিন জিহাদ (১০) এর সাথে আসামী লুৎফর রহমান (৪৫), পিতা-আ: মজিদ,সাং-যাদবপুর, জেলা-ঝিনাইদহ এর ছেলে সোহানুর রহমান সোহান(১৩) এর সাথে সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়।
ফুটবল খেলা নিয়ে উভয় বাচ্চাদের মধ্যে ঝগড়া করাকে কেন্দ্র করে শনিবার  ০৫/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ বেলা ১টার সময় আসামী লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে নিয়ে নিহত রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়াসমিন জিহাদকে মারার জন্য পিছে পিছে ধাওয়া করলে রবিউলও পিছে পিছে যাই। জনৈক খলিল, পিতা-মৃত মান্দার মন্ডল এর বাড়ির সামনে ইট সলিং তিন রাস্তার মোড়ে রবিউল ইসলাম ও লুৎফর রহমানের মধ্যে বাক বিতান্ড হয়।
এক পর্যায়ে আসামি লুৎফর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ভিকটিম রবিউল ইসলাম এর ঘাড়ে ও পিঠে সজোরে আঘাত করলে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক ভিকটিমকে তার নিজ বাড়িতে নিয়ে মাথায় পানি দিতে থাকে। অবস্থা খারাপ হলে স্থানীয় যাদবপুর বাজারে পল্লী ডাক্তারের নিকট নিয়ে গেলে ভিকটিম রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন।
এবিষয়ে মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান খবর পেয়ে তৎক্ষনিক তারা ঘটনাস্হলে যায় এবং রবিউলের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানার উদ্দেশ্য রওনা হয়। এখনো কেউ গ্রেফতার হয়নি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *