জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ কুমিল্লায় গ্রেফতার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জেলা আ’লীগের সাবেক সাধারণ

সম্পাদক সাজ্জাদ কুমিল্লায় গ্রেফতার

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

শুক্রবার ৪ সেপ্টেম্বর  কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে  কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানিয়েছে কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাকশীমূল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

 তিনি বর্তমানে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড সমূহ প্রচার প্রচারনা নিয়মিত ভাবে চালিয়ে আসছিলেন।

 এছাড়া তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ড কে উজ্জীবিত করে দলকে গোছানোর চেষ্টায় ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন,‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার  করে থানায় আনা হয়েছে। সাজ্জাদ হোসেন  কোতোয়ালি মডেল থানায় রয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা রয়েছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *