
মহেশপুরে ৬ হাজার ৭‘শ পিস ভারতীয়
ট্যাবলেট ও ক্যাপসুলসহ গ্রেফতার-২
মোঃ সুমন হোসাইন, ঝিনাইদহঃ
মহেশপুরে ৬,৭০০ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ ঔষধ (ট্যাবলেট) ও ক্যাপসুলসহ ২ জন আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সুত্রে প্রকাশ ঝিনাইদহের মহেশপুর থানাধীন ৬নং নেপা ইউনিয়নের নেপা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬,৭০০ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ অবৈধ বিভিন্ন ধরনের ঔষধ (ট্যাবলেট ও ক্যাপসুল), যাহার আনুমানিক মূল্য ৩,৫৮,০০০/-(তিন লক্ষ আটান্ন হাজার) টাকাসহ ২ (দুই) জন আসামীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে (০৩/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ) মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নেপা গ্রামস্থ আব্দুল মান্নান এর বিল্ডিং এর দোতলার ভাড়াটিয়া মোঃ জ্যাকারিয়ার বেড রুমে অবৈধ মাদকদ্রব্য/ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ০৫:৩০ ঘটিকায় মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ টিপু সুলতান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় ১। মোঃ জাকারিয়া জাকু (২৯) ও ২।
মোছা: পারভিন খাতুন (১৯)-কে ধৃত করা হয়।
পরবর্তীতে আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে ঘরের চৌকির নিচে তল্লাশী চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় আমদানী নিষিদ্ধ ৬,৭০০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ঔষধের সর্বমোট আনুমানিক মূল্য: ৩,৫৮,০০০/-(তিন লক্ষ আটান্ন হাজার টাকা।
মহেশপুর থানান ওসি মোঃ আজাদ রহমান জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।