মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় ঝিনাইদহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে আইনশৃঙ্খলা

কমিটির সভা অনুষ্ঠিত

সুমন হোসাইন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল রহমান, সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নার্গিস সুলতানা দীপা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সহ- সভাপতি ইশারত মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলীসহ ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা, বাল্যবিবাহ ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি জোরদার করতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সভায় বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *