
ঝিনাইদহে ১৬৫২ বোতল ফেন্সিডিল ও কাভার্ড ভ্যানসহ ১ জনকে আটক করেছে র্যাব-৬
সুমন হোসাইন, ঝিনাইদহঃ
ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল ১জনকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ, রাত ১১-৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ বাইপাস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিলসহ সর্বমোট ১৬৫২ বোতল মাদকদ্রব্য এবং ১ টি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- মোঃ শাহিন (২০), পিতা: মোঃ আব্দুল মালেক সাং: জয়কালিপুর, থানা: বাঞ্চারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া ।
এবিষয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলা ও আসামিসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।