
সেনবাগে মাদ্রাসায় যাওয়ার পথে
১৪ বছরের কিশোর নিখোঁজ
মো: ফখর উদ্দিন, সেনবাগঃ
সেনবাগে মাদ্রাসায় যাওয়ার পথে মো: নাছির মক্কা প্রকাশ শারুক (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৫ আগস্ট সকাল ৯টার দিকে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর (পাটোয়ারী বাড়ি) থেকে মাইক্রোবাসযোগে সেনবাগ দক্ষিণ বাজারের আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় শারুক।
মাদ্রাসার সামনে মাইক্রোবাস থেকে নেমে সে ক্লাসে না গিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৪৬৪৪৬৫০২-এ ফোন করা হলে কিছুক্ষণ পরপর বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শারুকের সন্ধান না পেয়ে সেনবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
নিখোঁজ শারুকের পরিচয় নাম: মো: নাছির মক্কা প্রকাশ শারুক (১৪) পিতা: গোলাম হোসেন মাতা: মোসা: রেজিয়া বেগম ঠিকানা: গ্রাম—জামালপুর (পাটোয়ারী বাড়ি), ডাকঘর—অষ্টদ্রোন, সেনবাগ, নোয়াখালী।
শারীরিক বর্ণনা গায়ের রং: শ্যামলা উচ্চতা: প্রায় ৪ ফুট মুখমণ্ডল: লম্বাটে নিখোঁজের সময় পরনে ছিল: কালো পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি। কোনো ব্যক্তি শারুককে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: মো: শিমুল পাটোয়ারী (বড় ভাই) ০১৮৩৮৮১৯১৭৩