বুড়িচংয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১১জন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে এসএসসি ও সমমান পরীক্ষায়

জিপিএ-৫ পেয়েছে ২১১জন

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

এবারের কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে মোট জিপিএ ৫ পেয়েছে ২১১ টি।

উপজেলার ৪১ টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিপরীক্ষায় মোট ২ হাজার ৮ শত ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫৬ টি জিপিএ ৫ সহ  কৃতকার্য হয় ১ হাজার ৯ শত ২২ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৮৯৬ জন।

পাশের হার ৬৮.২০। এর মধ্যে এসএসসির ফলাফলে  বুড়িচং মডেল একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থীর  ৯ জন জিপিএ ৫ পেয়েছে, ৫২ জন কৃতকার্য হয়।

ফলাফলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলায় সেরাদের সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। পাসের হার শতকরা ৯৫%।

মাদ্রাসা বোর্ডের অধীনে  দাখিল পরীক্ষায় উপজেলা থেকে ৩০ মাদ্রাসা হতে মোট ১ হাজার ৩১ জন পরীক্ষার অংশ গ্রহণ করে এতে ২০ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ৬১৯ জন, অকৃতকার্য হয়েছে ৪১২ জন। পাসের হার ৬০.০৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলা থেকে ৭ টি বিদ্যালয় থেকে মোট ৪৪৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে এর মধ্যে ৩৫ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ৩৮৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ৬৩ জন এবং পাসের হার ৮৫.৮৭ ℅।

এর মধ্যে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে পরীক্ষার অংশ গ্রহণ করে ১৯৬ জন এর মধ্যে ২৫ টি জিপিএ-৫সহ কৃতকার্য হয়েছে ১৮৫ জন  এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১০ জন এ পেয়েছে ১৬০ জন পাসের হার ৯৫%।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *