
সোনাইমুড়ী জমিলা মেমোরিয়াল
হাসপাতলে যুবকের অস্বাভাবিক মৃত্যু !
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জমিলা মেমোরিয়াল হাসপাতালে সম্প্রতিক সময়ে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।
অনুসন্ধানে জানা যায় যে,উপজেলার ৯নং ডেওটি ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের পারভেজ (৩৫) শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী জমিলা মেমোরিয়াল হাসপাতলে আসেন গলার টনসেল অপারেশন করানোর জন্য।
হাসপাতালে অপারেশন থিয়েটারে তাকে ঢুকানোর আগেই মাত্রা অতিরিক্ত চিন্তা এবং ভয়ের কারণেই পারভেজ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন, এমনটাই জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. মাইনুল ইসলাম।
রোগীর পরিবারের পক্ষ থেকে কয়েক বারে তারা বলার চেষ্টা করছে, মৃত পারভেজকে অপারেশন থিয়েটার নেওয়ার আগে অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করা হয় রোগীর শরীরে। এমন দাবীকে ভিত্তিহীন বলেন, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. মাইনুল ইসলাম।
হাসপাতালটির ডাক্তারদের সহকারী আব্দুল মোতালেব জানান, আমরা রোগীকে অ্যানেস্থেসিয়া ইনজেকশন বা চেতনানাশক ইনজেকশন রোগীর শরীরে পুশ করা হয় নাই।একটা ঘটনা ঘটলে, অনেকেই অনেক কিছু বলে বেড়ায়। কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা অনেকেই বিচার বিবেচনা করে কথা বলে না।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. মাইনুল ইসলাম বলেন,আমার এবং আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য কিছু মহল অদৃশ্যভাবে কলকাঠি নাড়ার চেষ্টা করতেছে। রোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে নাকি অ্যানেস্থেসিয়া ইনজেকশন বা চেতনানাশক ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয়েছে, এরকম কথা আমি বলবো সম্পূর্ণ ভিত্তিহীন। রোগী মাত্রা অতিরিক্ত চিন্তা ও ভয়ের কারণে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।অপেক্ষায় থাকেন আপনারা সত্যের জয় একদিন হবে ইনশাআল্লাহ।
নোয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত শেষে সঠিক ঘটনা জানা যাবে।