ব্রাহ্মণপাড়ায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৭

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় সিএনজি ও অটোরিকশার

মুখোমুখি সংঘর্ষে আহত-৭


সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের চান্দলা চারিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চারিপাড়া সড়কে দ্রুতগতির একটি সিএনজি ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১০ জন আহত হন।

 

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিন জন বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

​গুরুতর আহত ব্যক্তিরা হলেন—উপজেলার ধান্যদৌল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রুহুল আমিন, সিদলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জোহরা বেগম, দীর্ঘভূমি গ্রামের সফিকুল ইসলামের ছেলে খন্দকার শাহজালাল ও তাঁর স্ত্রী মমতাজ বেগম, চান মিয়ার ছেলে মনজুরুল ইসলাম, সাহেবাবাদ গ্রামের নিয়ত আলীর ছেলে আবদুল জলিল এবং দুলালপুর গ্রামের তাহরিন হোসেনের স্ত্রী শিল্পী আক্তার।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আহত সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুথি প্রকাশ বিশ্বাস জানান, “সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *