
বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানে নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
আজ (৮ আগস্ট, শনিবার) রাত ৯.০০ টায় আমীরে জামায়াত নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আমীরে জামায়াত উত্তরা ৯ নং সেক্টরে নাইমা সুলতানার বাসায় আসবেন শুনে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভীড় করেন।
এসময় সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমীরে জামায়াত বলেন, “আমি স্ব শরীরে বহু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরেও অনেক সময় লেগে গেলো দেখা করতে।
তিনি শহীদের পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে দো’য়া করেন। শহীদের প্রত্যাশা পুরণে ভূমিকা রাখার ঘোষণা দেন। দেশ এবং জাতীর কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর আমীর আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ নেতৃবৃন্দ।