ডাকসুর উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘MindBridge’ শীর্ষক কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

খেলাধুলা জাতীয় ঢাকা রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

ডাকসুর উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘MindBridge’ শীর্ষক কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য নিয়ে ‘MindBridge: Connecting Minds, Building Resilience’ শীর্ষক এক বিশেষ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য মোঃ বেলালে হোসাইন অপুর সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
কর্মশালায় সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক এবং টিএসসির ছাত্র কাউন্সেলিং ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবিন হক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম জিকরুল ইসলাম।
আলোচকরা শিক্ষার্থীদের মানসিক চাপ ব্যবস্থাপনা, অ্যাকাডেমিক ও ব্যক্তিগত জীবনের চাপ সামলানো, বিষণ্নতা দূরীকরণ এবং ইতিবাচক মানসিকতা গড়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ‘শিক্ষাজীবনে নানা অনিশ্চয়তা ও প্রতিযোগিতার কারণে মানসিক চাপ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে সঠিক কাউন্সেলিং, ইতিবাচক ভাবনা এবং নিজের ওপর বিশ্বাস ধরে রাখার মাধ্যমে যেকোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করা সম্ভব। মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে প্রয়োজনে বিশেষজ্ঞ ও পরিচিতদের সহযোগিতা নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথির ব্ক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘শিক্ষার্থীদের শুধু একাডেমিক ক্ষেত্রে সফল হলেই চলবে না, তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করাও সমান জরুরি। বিশ্ববিদ্যালয়ের নানা চাপ ও কঠিন প্রতিযোগিতার মধ্যে মানসিক দিক থেকে দৃঢ় থাকা একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে বড় শক্তি। ডাকসু সব সময় শিক্ষার্থীদের সার্বিক মানসিক বিকাশ ও কল্যাণে পাশে থাকবে। আশা করি, এ ধরণের আয়োজন তরুণদের আত্মপ্রত্যয়ী হতে এবং যেকোনো সামাজিক ও ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগাবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রিড়া সম্পাদক আরমান হোসেন ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, স্যার এ এফ রহমান হল সংসদের ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *