মাদক ও সন্ত্রাসমুক্ত প্রজন্ম গঠনে গৌরীপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

খেলাধুলা জাতীয় ময়মনসিংহ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

মাদক ও সন্ত্রাসমুক্ত প্রজন্ম গঠনে গৌরীপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুলনিকেতন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েশিক্ষার্থীদের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব ফুটবল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতচর্চাসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রক্তিম, ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলমগীর (খোকন)সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *