বড় ভাই ভাতিজার হামলায় ছোট ভাই নিহত !

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

বড় ভাই ভাতিজার হামলায় ছোট ভাই নিহত !

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজাদের হামলায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (০১আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই এলাকার ওহাব মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,পুকুরে পাট জাগ দেওয়া নিয়ে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মন্ডলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে কালাম মন্ডল, তার ছেলে জিতুসহ কয়েকজন নুর ইসলামের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে নুর ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় কালাম মন্ডল ও রুপম নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান,আহত অবস্থায় তিনজন ভর্তি হয়েছিল। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *