রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন অনিক

আন্তর্জাতিক কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে

লাশ হয়ে ফিরলেন অনিক

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার তরুণ সুফী অনিক (২৭)। রোববার (২ আগস্ট) দুপুরে তার মরদেহ সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা এলাকায় নিজ বাড়িতে পৌঁছায়।

এ সময় এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। অনিক সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে।তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন নিজ বিশ্ব‌বিদ‌্যাল‌ে‌য়ের ছাদ থে‌কে নি‌চে প‌ড়ে মারা যান অনিক।তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

একমাস ১২ দিন পর অনিকের মর‌দেহ রোববার বেলা সা‌ড়ে ১২টায় গ্রা‌মের বা‌ড়ি‌তে পৌঁছা‌য়।

এ সময় প‌রিবার‌ ও আত্মীয় স্বজন‌দের আর্তনা‌দে চা‌রি‌দিক ভা‌রি হ‌য়ে ওঠে। অনিককে এক নজর দেখার জন‌্য ছু‌টে আসে এলাকাবাসী। ‌

নিহতের চাচা মুফ‌তি আলী হো‌সেন ফারকী জানান, অনিক ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন।

কু‌ষ্টিয়া সরকা‌রি ক‌লেজ থে‌কে স্নাতক শেষ ক‌রে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে তিনি পরিবারের পাশাপাশি এলাকার মানুষেরও গর্বের কারণ হয়েছিলেন। ছে‌লে‌টির মা নেই। বাবা ও বড় ভাই আছে।প্রায় আড়াই বছর আগে বৃ‌ত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন‌্য রা‌শিয়ার এক‌টি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তি হ‌য়ে‌ছিল। চল‌তি বছ‌রের ২১ জুন খবর আসে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পাঁচতলা ভবন থে‌কে প‌ড়ে অনিকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।কিন্তু কীভা‌বে পড়‌লো সে বিষ‌য়ে কিছু জানা যায়‌নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *