বুড়িচংয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে

দোয়া ও আলোচনা সভা

 

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে জুলাই শহীদ এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে  এবং জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান মাসুম এবং পরিচালনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া,উপজেলা বিএনপির সদস্য এডভোকেট ময়নাল হোসেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ময়নামতি ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবু আলম খোকন, যুবদল নেতা গিয়াস উদ্দিন মাষ্টার, বাহার উদ্দিন।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণ করেন ।

আয়োজকরা বুড়িচং উপজেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *