টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

টয়লেটের ট্যাংকি থেকে স্কুল

শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক ব্র্যাক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে।
এ সময় গীতা রানী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে মরদেহ বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা টয়লেটের ট্যাংকির মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কারা, কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *