
পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস
উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাসুদ রানা, নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন প্রমূখ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।