শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু ​!

আইন আদালত জাতীয় দুর্ঘটনা ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

শেরপুরে ভাতিজার লাঠির

আঘাতে চাচীর মৃত্যু ​!

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ​

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের বিলে কচুরিপানা সরানো নিয়ে মোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে তাঁর ভাতিজা শাহ আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি তীব্র হলে শাহ আলম উত্তেজিত হয়ে লাঠি দিয়ে চাচী ছানিয়া বেগমের মাথায় আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ও অচেতন হয়ে যান। ​পরে আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ​

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার তদন্ত চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *