ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে অনুপ্রবেশের চেষ্টা

আইন আদালত আন্তর্জাতিক কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী-শিশুসহ

৪ জনকে অনুপ্রবেশের চেষ্টা

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ 

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আজ রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী সীমান্ত শূন্য রেখায় (জিরো লাইন) এ ঘটনা ঘটে।

​দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে এক নারী ও তিন শিশু সালদানদী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সীমান্ত এলাকায় নিয়োজিত সালদানদী বিওপির একটি নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের অবস্থান শনাক্ত করে।

পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের সীমান্ত পার হওয়ার সেই অবৈধ চেষ্টা প্রতিহত করেন।

​এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা সুসংহত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *