লালমাই ইউএনও’র সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই ইউএনও’র সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

 

মোহাম্মদ আনোয়ার হোসেন, লালমাইঃ

কুমিল্লার লালমাই উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপজেলার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা, প্রান্তিক কৃষকদের মাঝে সময়মতো ও সঠিক মূল্যে মানসম্মত সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণ ব্যবস্থা শৃঙ্খলাবদ্ধ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

নবাগত ইউএনও উপজেলার সার্বিক কৃষি উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

সংগঠনের নেতৃবৃন্দও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ হায়াতুননবী মিয়াজী, লালমাই উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

 

এছাড়াও সংগঠনের অন্যান্য উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *