
ব্যারিস্টার হলেন লালমোহনের
কৃতি সন্তান মনিরুল ইসলাম
জাহিদুল ইসলাম, ভোলাঃ
ভোলার লালমোহনের কৃতি সন্তান মো. মনিরুল ইসলাম। তিনি লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn ইউনির্ভাসিটি থেকে এ বছর ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। মো. মনিরুল ইসলাম লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার হিম্মত আলী মাতাব্বর বাড়ির মো. ইউসুফ আলী মাস্টারের দ্বিতীয় ছেলে।
মনির লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn ইউনির্ভাসিটি থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।
ব্যারিস্টার মো. মনিরুল ইসলাম জানান, প্রত্যেক মানুষের জীবনের কিছু লক্ষ্য থাকে। ছোট কাল থেকে আমার স্বপ্ন ছিলো ব্যারিস্টার হবো এবং ন্যায় নীতির পক্ষে কাজ করবো। মহান আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করেছেন। আমি দেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে কাজ করবো। আমি সকলের কাছে দোয়া প্রার্থী।
মনির লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় লালমোহনের বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন তার এ সফলাতার জন্য অভিন্দন জানিয়েছেন।