
মাদারীপুরে জাগ্রত তরুণ সংঘের
উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
মোল্লা তানিয়া ইসলাম তমা :
“চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে”এই স্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন “জাগ্রত তরুণ সংঘ” (JTS)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৪শে জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় মাদারীপুর সদর উপ-জেলার ছিলারচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরলক্ষীপুর উত্তর পাড় আমির হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ।
পবিত্র কোরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠিতব্য আলোচনা সভাটিতে অংশ গ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী, অবিভাবক, সংগঠনটির সদস্য বৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেষার বিপুল সংখ্যক জন সাধারণ। সংগঠনের সদস্যরা তাদের বক্তৃতায় বলেন, ২০২৪ইং সালে এলাকার কয়েকজন তরুন প্রবাসী ও অত্র এলাকার কিছু তরুণ শিক্ষার্থীদের প্রচেষ্টায় “জাগ্রত তরুণ সংঘ” নামের এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এর পর থেকে সংগঠনটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ও তাদের ভালো কাজের মাধ্যমে ব্যপক সুনাম অর্জন করে এলাকা বাসীর হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নেয়। শুরু থেকেই সংগঠনটির সদস্যরা নিজ অর্থায়নের এলাকার প্রতিটি রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করেন।
এতে করে এলাকার রাস্তা- ঘাট রাতের বেলায় আলোকিত হয় এবং জন সাধারণের চলাচলে সুবিধা হয়।
এলাকার বিভিন্ন খালি জায়গায় বৃক্ষ রোপনসহ বিভিন্ন রকম মানবিক কাজে অগ্রনি ভূমিকা পালন করে আসছেন উক্ত সংগঠনটি।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সদস্যরা তাদের বক্তৃতায় আরও বলেন, সমাজে আজ এক জটিল ও কঠিন সমস্যার নাম মাদক। দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যা প্রকট আকার ধারণ করছে।
কোনো পরিবারের কেউ মাদকাসক্ত হলে সে পরিবার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। পরিবারটিতে নেমে আসে এক বিভীষিকাময় পরিবেশ। একজন মাদকাসক্ত একটি পরিবার, একটি সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য সমস্যায় পরিগণিত হয়। মাদকের করালগ্রাস থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে প্রয়োজন সব সচেতন নাগরিকের ঐকান্তিক প্রয়াস। তাই আজ থেকে এই সমাজের সবাই আমরা ঐক্যবদ্ধ । আমাদের এই সমাজে মাদক ক্রেতা, বিক্রেতা এবং সেবনকারীদের কোন ঠাই নেই। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে ।
সংগঠনের সদস্যরা তাদের বক্তৃতায় আরও বলেন, চরলক্ষ্মীপুর আমির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা কাজ করবেন।