লাকসামে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে আলোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে আলোচনা সভা অনুষ্ঠিত

 

লাকসাম প্রতিনিধিঃ

 

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর উদ্যোগে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ১৭ জুলাই বিকেল সাড়ে ৩টায় লাকসামের কুমিল্লা রেস্তোরাঁয় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) আয়োজিত এ সভায় সমাজে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

ওয়েভ লাকসাম কমিটির কো-অর্ডিনেটর নাজমুন নাহার নুপুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিএফজি লাকসাম ইউনিটের নারী অ্যাম্বাসেডর নাজনিন আক্তার নিপা।

 

পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদ, সদস্য আওরংগজেব খাঁন রুবেল, সম্মিলিত নারী উদ্যোক্তা ফোরাম লাকসাম উপজেলা কমিটির সভাপতি নুসরাত নবী মুনা, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার বিউটি সহ বক্তারা বলেন, টেকসই উন্নয়ন শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর নেতৃত্ব বিকাশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *