আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে আহত-৩০

আইন আদালত আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় বিনোদন সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে আহত-৩০

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *