
চৌদ্দগ্রামে লরির পিছনে যাত্রীবাহী
বাসের ধাক্কায় নিহত-১
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কায় ফুয়াদ হোসেন(৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নোয়াখালী সদর থানার নুয়াননাই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন ফাড়ি থানার ওসি মোঃ রুহুল আমিন।
জানা গেছে, সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস(চট্টগ্রাম-ব-১১-১২৪৩) শনিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
পথিমধ্যে বিকেল তিনটার দিকে মহাসড়কের ফাঁসি বটগাছ এলাকায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে অজ্ঞাতনামা লরি পিছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপারের অংশ ধমুড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে বাসের যাত্রী ফুয়াদ হোসেন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।