দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চল্লিশপাড়া, রামকৃষ্ণপুর, আশ্রায়ন, প্রাগপুর ও শেওড়াতলা বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ, ৮ কেজি ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা, ৪ হাজার ৩৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৪০৫ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২১ লাখ ৬ হাজার ৫৭৫ টাকা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *