সোনাইমুড়ীতে পিকআপ বাস মুখোমুখী সংঘর্ষ নিহত-১

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে পিকআপ বাস

মুখোমুখী সংঘর্ষ নিহত-১

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত চাটখীল সোনাইমুড়ী সড়কে পিকআপ বাস মুখোমুখী সংঘর্ষ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৩ ঘটিকার সময় উপজেলার নদনা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, সোনাইমুড়ী রামগঞ্জ গামী বাস আল বারাকা ও মাল বোঝাই এক পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যাত্রীদের আত্মচিৎকার আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থলে কয়েকজনকে উদ্ধার করে সোনাইমুড়ী বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা দেখতে পান ঘটনাস্থলে একজন নিহত হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, পুলিশ খবর শোনা মাত্র ঘটনাস্থলে পৌঁছায়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *