জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোন দুর্নীতি বন্ধ হবে না-নাহিদ ইসলাম

জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোন

দুর্নীতি বন্ধ হবে না-নাহিদ ইসলাম

আবু রায়হান, টাঙ্গাইলঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ হ্যাঁ ও সংস্কারের পক্ষে ৭০ শতাংশ ভোট দিয়েছে। কিন্তু এই বিএনপি সরকার হ্যাঁ ও সংস্কারের ভোটকে অস্কৃতি জানিয়েছে। এখন পর্যন্ত তা বাস্তবায়ন করে নাই। সংস্কার হচ্ছে জনগণের ম্যানডেট। তিনি বলেন, আমরা কেন সংস্কার চাই? পুলিশ ও সকল প্রশাসন দলীয় হয়ে যায়।

পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবেনা। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিলো ১ কোটি লোকের কর্মসংস্থান করবে, কিন্তু কয়টা লোকের কর্মসংস্থান হয়েছে ? যে বাজেট দিয়েছে সেই বাজেটে কর্মসংস্থান এর কোন রূপরেখা নাই। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোন দুর্নীতি বন্ধ হবেনা।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশে তেলের দাম কমে নাই। বরং বিদ্যুৎ এর দাম বাড়ানো হয়েছে। সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা করা হচ্ছে। ভারতীয় লোকদের বাংলাদেশী বলে পুশিং করা হচ্ছে। তিনি দাবি করেন ভারতীয় পুশিং বন্ধ করতে হবে।

২০২৪ এর জুলাইয়ে আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে সরিয়ে অন্যদলকে লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্ররা রক্ত দেয় নাই।

মঙ্গলবার বিকেল ৩ টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তালতলা চত্ত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহবায়ক ফরিদ শিকদার জিয়া।

এছাড়াও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও উপজেলা এনসিপির সদস্য সচিব মাওলানা আনাছার আলী প্রমুখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *