
চার বছরের শিশু ধর্ষণের
অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
সুমন হোসাইন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার। শনিবার সকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের এই ঘটনা ঘটে। গোকুলনগর গ্রামের ৪ বছরের শিশুকে বাতাবি লেবু দেওয়ার কথা বলে রান্না ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে একই গ্রামের মৃত-ওয়াজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬৫)।
ভিকটিমের মা বলেন তার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে লেবু দেওয়ার কথা বলে ধর্ষণ করা করেছে মান্নান। মা মেয়েকে না পেয়ে আব্দুল মান্নানের বাড়িতে গেলে রান্না ঘরে এ দৃশ্য দেখতে পায়।
স্থানীয় লোকজন মান্নানকে গণপিটুনি দিয়ে দত্তনগর ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করে। ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান খবর পেয়ে আসামীকে জনগণের হাত থেকে উদ্ধার করে থানা হস্তান্তর করা করেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী আটক আছে।