চৌদ্দগ্রামে শ্রমিকদলের বর্ণাঢ্য র-্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে শ্রমিকদলের বর্ণাঢ্য র-্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের বর্ণাঢ্য র-্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা।

শুক্রবার(১ মে) বিকালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি আবদুল মমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, পৌরসভা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রুবেল, চিওড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ। বাতিসা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবদুর রহমান।

উপজেলা শ্রমিকদলের কার্যকরী সভাপতি ফারুখ হোসেন খান ও পৌরসভা শ্রমিকদলের সভাপতি মোঃ মাহবুবুর হক মজুমদারে সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি গাজি সহিদুর রহমান ,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ারের হোসেন পাটোয়ারী দুলাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুবুর হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *