সোনাইমুড়ীতে ১৬ বছর কিশোরের রহস্যজনক মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে ১৬ বছর

কিশোরের রহস্যজনক মৃত্যু !

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
সোনাইমুড়ী উপজেলা ১নং জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাহতলা গ্রামের রঙ্গু মিয়ার বাড়ীর মোঃ শামছুদ্দিন (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে রহস্যময় আত্মহত্যার খবর শোনা গেছে।
রবিবার সকাল ৮.৩০ মিনিট এর সময় নিজ ঘরে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায় যে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাহতলা গ্রামের রঙ্গু মিয়ার বাড়ীর মোঃ কিবরিয়া স্বপন এর ছোট ছেলে মোঃ শামছুদ্দিন।
মোঃ কিবরিয়া স্বপন বলেন, আমার স্ত্রী একটি স্কুলের শিক্ষকতা করেন। সকালে সেই স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়ে যায়। আমি আমার কাজে বাইরে চলে যাই। আমাদের ছোট ছেলে মোঃ শামছুদ্দিন (১৬) এর পরীক্ষা ছিল,সকালে এক সাথে সবাই নাস্তা খেয়েছি। আমরা তাকে বলছিলাম পরীক্ষা ভালো ভাবে লিখবে।
পরে আমি ও তার মা, যে যার মত করে ঘর থেকে বাহির হয়ে যাই। ঘরে কেউ না থাকার সুযোগে সকাল বেলার কোন এক সময় ছেলে মোঃ শামছুদ্দিন আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। কারো সাথে প্রেম সংক্রান্ত কোন সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নের জবাবে তার বাবা বলেন আমরা এর কিছুই জানি না।
পরে দুপুরবেলা ঘরে ঢুকে দেখি তার দরজা ভিতর থেকে লক করা। ডাকা ডাকিতে তার কোন সাড়া শব্দ না মিলায়, দরজা ভেঙ্গে ঢুকলে দেখি আমার ছেলে মোঃ শামছুদ্দিন এর ঝুলন্ত লাশ।
সোনাইমুড়ী থানার এস আই মো.মইজুল ইসলাম ইমন বলেন, আমার খবর শোনা মাত্র ঘটনার স্থলে উপস্থিত হই।লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, এ সংক্রান্ত থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বা কারণ জানা যাবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *