
বুড়িচংয়ে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা প্রদান
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
শনিবার ৪ জুলাই আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন কে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন।
সভাপতিত্ব করেন অত্র শিক্ষ। প্রতিষ্ঠানের সভাপতি মো
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান অতিথি মুহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল মান্নান, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম , সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে শিক্ষক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে।
পরে প্রধান অতিথি এমপি হাজী মোঃ জসিম উদ্দিন শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনি