লাকসামে তরুণীর রহস্যজনক মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে তরুণীর

রহস্যজনক মৃত্যু !

লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে তরুণীর রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এদিকে পরিবারের অভিযোগ মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
কুমিল্লার লাকসামে রোখসানা আক্তার সুমাইয়া (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ৩জুলাই লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে তাঁকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
নিহত রোখসানা আক্তার সুমাইয়া লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোজপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা সাইফুল ইসলাম এবং মা কোহিনুর আক্তার।
নিহতের বড় ভাই ও মায়ের অভিযোগ, বাবার অমতে নানার বাড়িতে দাওয়াতে যাওয়াকে কেন্দ্র করে সুমাইয়াকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে ফাঁসির নাটক সাজানো হয়। পরে তাঁকে লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লাকসাম থানার এসআই নিয়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *