মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে লাকসামে মাদকবিরোধী সমাবেশ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে লাকসামে মাদকবিরোধী সমাবেশ

 

রিয়াদ হোসাইন, লাকসামঃ

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতবাড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন মিলন এবং সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক।

৯নং ওয়ার্ড লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি।

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *