
বুড়িচং এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক
মিলাদ মাহফিল দোয়া ও সংবর্ধনা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল দোয়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৭ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা এবং পরিচালনা করেন প্রভাষক সুজিত চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার সচিব প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান, দাতা সদস্য ও সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. সামিয়া রহমান ও বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান।
আরও বক্তব্য রাখেন গভর্ণিং বডির বিদোৎসাহী সদস্য সহকারী অধ্যাপক কামরুল হাসান, শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক সৈয়দা খায়রুন নাহার, মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ঝিলিক দেবনাথ, কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহিন আক্তার সুরভী, কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র নাজমুল হাসান সিফাত। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল হক ভূইয়া।
অপরদিকে কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল দোয়া ও বিদায় অনুষ্ঠান রোববার ২৮ জুন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এবং ইসলামি শিক্ষা সিনিয়র প্রভাষক মোঃ জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সরকারি অধ্যাপক যথাক্রমে মোঃ সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোঃ মোশারফ হোসেন, আবুল বাশার, প্রভাষক সুরেখা বেগম, এটিএম নাসরিন, মাঃ মাহবুব আলম।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ফকিরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আবু কাউসার।
যেসকল ছাত্রছাত্রী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং দোয়া ও মিলাদ মাহফিলে কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সম্পৃক্ত ছিলেন ও বর্তমানে রয়েছেন সকলের জন্য দোয়া করা হয়।