প্রধানমন্ত্রীর সামনে সংসদে ক্ষমতাসীন দল-বিরোধী দলের কিল ঘুষি

আইন আদালত আন্তর্জাতিক জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

প্রধানমন্ত্রীর সামনে সংসদে ক্ষমতাসীন

দল-বিরোধী দলের কিল ঘুষি

জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে হঠাৎ করেই ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় প্রশ্নোত্তর পর্বে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে।

এ বক্তব্যের পরই ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষের সময় কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে ধাক্কাধাক্কি, কিল-ঘুষি ও উত্তেজনা চলতে থাকে। পরে সংসদের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের কয়েকজন সদস্যকে কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রকাশিত দৃশ্যে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের সদস্য ইরাকলি খেলাদজে ও বিরোধী দলের সদস্য গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের আরও কয়েকজন সদস্য এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সেবা প্রদান করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *