
লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
লাকসাম থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় দায়েরকৃত মামলার আসামি মো. আব্দুল হান্নান (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
তিনি লাকসাম থানার উত্তর নরপার্টি (আব্দুর রহমান দরবেশ বাড়ী), ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতা এবাইদুল হক এবু এবং মাতা জাহানারা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসামের নরপাটি উত্তরপাড়া এলাকায় সন্দেহজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় জনতা আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানালে লাকসাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ সময় তার কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে উদ্ধারকৃত গাঁজাসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।