চান্দিনায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

চান্দিনায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার চান্দিনায় কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭জুন সকাল ১১টায় চান্দিনা ব্র্যাকের এরিয়া অফিসের উদ্যোগে  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা:তানজিলা খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির মন্ডল, চান্দিনা ব্রাক শাখা ব্যবস্থাপক মো মোস্তফা কামাল, চান্দিনা উপজেলার অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মকর্তা ঝুমুর দেব, এবং উপজেলা কমিউনিটি অর্গানাইজার দিপা নন্দী।

এ সময় কিশোরীদের,ব্র্যাকের আয়োজনে একদিনব্যাপী প্রশিক্ষণ  প্রদান করে। পরে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ,সনদপত্র বিতরণ করেন ।

এসব সহযোগিতা তাদের আর্থিকভাবে এগিয়ে যেতে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা উল্লেখ করে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সামাজিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তারা আরও জানান সহযোগিতা তাদের আর্থিকভাবে এগিয়ে যেতে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করে। প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে সনদপত্র  বিতরণ করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *