সোনাইমুড়ীতে মোটরসাইকেল চোর গ্রেফতার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে মোটরসাইকেল চোর গ্রেফতার

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ আরজু নামের এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
জানা যায় যে, উপজেলার ৫ নং অম্বরনগর ইউনিয়নের উত্তর অম্বরনগর চৌকিদার বাড়ীর মৃত আবদুল গোফরান এর ছেলে মো.আলমগীর (৪২) একজন প্রবাসী। অল্প কিছুদিন হলো তিনি দেশে ছুটিতে আসলেন,আসার কয়েক দিন পরে যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল কিনেন।
  FZ5  VS (HYBRID) GREY যাহার ইঞ্জিন নং G3X5E0054244 এবং চেসিস নং PS2RG825001438 BIKE SQUAD মোটরসাইকেলটির বর্তমান বাজার মূল্য ৩,৪৬,৫০০টাকা। সিসিটিভি ফুটেজের মাধ্যমে গত ১১জুন রাত ৪ ঘটিকার সময় বিল্ডিংয়ের পার্কিন থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর চক্র।
মোটরসাইকেলের মালিক আলমগীর বলেন, সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে দেখতে পাই কয়েকজনকে। পরে নিকটস্থ থানায় সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ করলে আরজু নামের ঐ চোরকে সনাক্ত করে থানা পুলিশ।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে মো.আলমগীর নামের এক যুবক থানায় অভিযোগ করেছে। সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে আসামীদের সনাক্তকরণ মধ্য দিয়ে গ্রেফতার করা হবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *