
নিয়ামতপুরে জোরপূর্বক বাড়ি
দখলের চেষ্টা আহত-৩
ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে বাড়ি দখলে নিতে প্রতিক্ষের মারপিটে তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শামসুল হক বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল গ্রামে সরকারি খাস জমিতে শামসুল হক বসত বাড়ি করে ভোগ দখল করছিল।
মঙ্গলবার সকালে প্রতিপক্ষ এমরান আলী, কামাল হোসেন, রেনভানু, রেহেনা বেগম, মারুফা বেগম, নজরুল ইসলাম, তারেক হোসেন ও ইমনের সাথে শামসুল হকের বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার জের ধরে সকাল ৮ টায় প্রতিপক্ষগণ শামসুল হক ও তার স্ত্রী সাহেরা বেগম এবং ছেলের বৌ রোজিনা বেগমকে এলোমেলো মারধর করে।
প্রতিপক্ষ নজরুল ইসলাম সাহেরা বেগমকে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি করে কানে থাকা চার আনা স্বর্ণের দুল জোরপূর্বক কাড়িয়া নেয়।
প্রতিপক্ষ তারেক ও ইমন রোজিনা বেগমকে এলোপাতাড়ি মারধর করে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী শামসুল হক বলেন, প্রতিপক্ষ এমরান আলী আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দ্বারা মুখমণ্ডলে আঘাত করলে আমার বাম চোখ গুরুতর যখম হয়। আমি মাটিতে পড়ে গেলে কামাল হোসেন হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে শ্বাসরুদ্ধের চেষ্টা করে। আমার চিৎকারে স্ত্রী ও ছেলের বৌ এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানি করে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষরা আমার পরিবারবর্গকে খুন যখমের হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি। প্রতিপক্ষ এমরান আলী মুঠোফোন বলেন, শামসুল হক নিজে আমার বাড়িতে এসে আমার বোনদের সাথে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।