সোনাইমুড়ীতে শিক্ষার্থীদের স্টার্টআপ শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে শিক্ষার্থীদের স্টার্টআপ শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাতে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্টআপ শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ ঘটিকের সময় সোনাইমুড়ী উপজেলাতে ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।প্রতিষ্ঠানগুলো হল, সোনাইমুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, রুবীরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়, আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়, জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়,থানারহাট উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সোনাইমুড়ী আইডিয়াল স্কুল, মুহুরীগঞ্জ  আবদুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়, ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়,কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, নদোনা আদর্শ উচ্চ বিদ্যালয়।
উক্ত প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী সমাজসেবা অফিসার কাজী মো. ইমরান হোসেন, উপজেলার ভেটিরিনারী সার্জন ডা.মো.ছোয়াদ ইবনে শরীফ, উপজেলা যুব উন্নয়ন অফিসার নার্গিস আরা বেগম।
পরে বিচারকরা, প্রথম স্থান নদেনা আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো.মোহাতিম বিল্লা,পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়েরাব্বি মাহবুব, সোনাইমুড়ী সরকারী ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো.আব্দুল্লাহ আল মামুন।
প্রথম স্থান অধিকারকারী নদোনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.জাফর উদ্দিন বলেন, আজকের বিজয় আমরা বেশ উৎফুল্ল। এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড আমাদের শিক্ষার্থীরা  দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে তখন। জয়ের এই দ্বারা আমরা অব্যাহত রাখতে চাই এবং উপজেলাতে  নদোনা আদর্শ উচ্চ বিদ্যালয়কে নাম্বার ওয়ান হিসাবে দেখে যেতে চাই। স্কুলটির বর্তমান সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো.কুতুব উদ্দিন সানি বলেন, এই বিজয় আমাদের সবার। আমাদের ছাত্রছাত্রীরা ভালো করলে আমাদেরও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *