সুন্দরগঞ্জে পিরানহাকে রূপচাঁদা নামে বিক্রি

অর্থনীতি আইন আদালত জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে পিরানহাকে রূপচাঁদা নামে বিক্রি

আবু বকর সিদ্দিক, গাইবান্ধাঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন হাট-বাজারে রূপচাঁদা মাছের নামে নির্দ্বিধায় কেনা-বেচা হচ্ছে নিষিদ্ধ ও রাক্ষুসে পিরানহা।
জানা গেছে, উপজেলার হাট-বাজারগুলোতে একটি অসাধুচক্র নির্বিঘ্নে সাগরীয় রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছে। দেশে পিরানহা মাছের চাষ, প্রজনন, আমদানি, বাজারজাতকরণ ও বিপণন, সম্পূর্ণ অবৈধ। ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস (১৯৮৫) -এর সংশোধিত ধারা অনুযায়ী, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
এ আইন অমান্যকারীর বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু, তা বর্তমানে কার্যকর পরিলক্ষিত হচ্ছেনা।
 রাক্ষুসে স্বভাবের কারণে এ মাছ দেশীয় জলজ পরিবেশ, জীববৈচিত্র্য, এমনকি মানুষের নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকিস্বরূপ।
অথচ, স্থানীয় প্রশাসন বা মৎস্য বিভাগের পক্ষ থেকে পিরানহা মাছের চাষ, সংরক্ষণ ও কেনাবেচা রোধে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় অসাধু ব্যবসায়ীরা হাট-বাজারগুলোতে একে ‘সাগরীয় রূপচাঁদা’, ‘থাই রূপচাঁদা’ বা ‘লাল রূপচাঁদা’ নামে বিক্রি করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছে।
 উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় জানান, বিষয়টি জেনেছি, শিঘ্রই অভিযান চালানো হবে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান তুলি জানান, উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে হাট-বাজারগুলোতে দ্রুতই অভিযান চালানো হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *