বুড়িচংয়ে যুবদল নেতার মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে যুবদল নেতার মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

বৃহস্পতিবার ১১ জুন বিকেলে কুমিল্লার বুড়িচং   কুমিল্লা – সালদা সড়কের  বাকশীমূল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং  সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন  শ্রেণি পেশার লোকজনের দাবী শীর্ষ মাদক ব্যবসায়ী ও ক্রস ফায়ারের  আসামী জসিম উদ্দিন কর্তৃক মিথ্যা বানোয়াট মামলা দিয়ে  বাকশীমূল ইউনিয়ন  যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ মিনহাজ কে  হয়রানির প্রতিবাদে এবং মাদক সম্রাট জসিম উদ্দিনসহ সকল মাদক ব্যাপারী কে অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।

উল্লেখ্য মাদক সম্রাট উপজেলার রাজাপুর ইউনিয়নের পাইকোঠা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ক্রস ফায়ারের পলাতক আসামি ছিল। সরকার পতনের পর আবার ও জসিম উদ্দিন তার দলবল নিয়ে মাদক ব্যবসা নির্বিঘ্নে নেমেছে। আইন শৃঙ্খলা বাহিনী কে সে বৃদ্ধা আঙুল দিয়ে অবৈধ মাদক ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার অবৈধ মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাকে সহ সকল  মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা  বলেন।

এছাড়া বক্তারা আরও বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

আরও বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সহ-সভাপতি মহন মিয়া, বিএনপি নেতা মোশাররফ হোসেন মাষ্টার, দুলাল মিয়া, মানিক মিয়া, নাসির উদ্দীন, ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, সদস্য সচিব  ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুব আলম, যুবদল নেতা টিটু, মীর মামুন,  জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন , সোহেল, বাহা উদ্দিন, ইমন হোসেন, মোশাররফ হোসেন, আল আমিন, ফারুক আহমেদ, ফারুক হোসাইন ২, ইউনিয়ন ছাত্র দলের নেতা সাগর আহমেদ রাজ, নেতা রাসেল, জাহিদুল, সুমন, নাজমুল, ইফাত প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *