
মহেশপুরের ফতেপুর ইউনিয়নে ২ কোটি ৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
সুমন খান, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ২ কোটি ৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উপজেলার ফতেপুর ইউনিয়নের ২০২৬-২০২৭ অর্থ বছরে ২ কোটি ৮ লক্ষ ১৩ হাজার ৫ শত ৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
ফতেপুর ইউনিয়নের ১ নং প্যালেন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশাদুল ইসলাম এই বাজেট ঘোষনা করেন।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশাদুল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলী, ফতেপুর জামায়াতের ইউনিয়ন আমির শওকত আলী, আরডিসির নির্বাহী প্রধান সাংবাদিক মোঃ আব্দুর রহমান, উর্ষা সমাজকল্যা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আঃ হান্নান, ফতেপুর গাজীরণনেছা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্ধরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সচিব ইনসাদুল ইসলাম।
উল্লেখ্য গত বছর বাজেট ছিলো ১ কোটি ৯৭ লক্ষ ৮৭ হাজার ১শত ৪৫ টাকা যা এই বছর বেশি হয়ে ২ কোটি ৮ লক্ষ ১৩ হাজার ৫ শত ৯৫ টাকা ধরা হয়েছে।
বাজেট বক্তিয়া আশাদুল ইসলাম বলেন এই বছর ১৩ লক্ষ ১১ হাজার ৪ শত ৪২ টাকা উদ্বৃত বাজের ধরা হয়েছে।
পরিষদের সচিব জানায় এবছর পরিষদের পক্ষ থেকে সামাজিক সচেতনামূল্য কার্যক্রমের জন্য বাজেট রাখা হয়েছে। এর মধ্যে তামাক ও মাদক নিয়ন্ত্রণে ৮০ হাজার,মানবপাচার প্রতিরোধে ২০ হাজার,বাল্যবিবাহ সংক্রান্ত ৭৫ হাজার আর অন্যান্য সচেতনমূল্য কার্যক্রমের জন্য ৩০ হাজার টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট সভা বক্তারা সামাজিক কার্যক্রমে বরাদ্দ রাখায় ইউনিয়ন পরিষদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।