সোনাইমুড়ীতে নিখোঁজ শিশু সন্ধান চায় পরিবার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে নিখোঁজ শিশু সন্ধান চায় পরিবার

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের পূর্বপাড়া সোলতান চৌকিদার বাড়ির মো.খোকন মিয়া ছেলে মো.হাসান (১৩) নিজ বাড়ী থেকে নিখোঁজ হবার খবর শোনা যায়।
পরিবার সূত্রে জানা যায় যে, আজ ৭ জুন (রবিবার) সকাল ৭ ঘটিকের সময় মোঃ হাসানকে অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছেনা তার পরিবার।
নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে, পরিবারের মাঝে বেশ উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবারটি।কোনো ব্যক্তি যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজের সময় শিশুটির পরনে একটি সাদা গেঞ্জি ছিলো।কোন ব্যক্তি যদি শিশুদের সন্ধান পান তাহলে নিম্নে মোবাইল নম্বরে ০১৮৫৪৬৫০৯১২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজের বিষয় নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। তবে শিশুটি নিখোঁজের বিষয়ে, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত নিকটস্থ থানায় কোন জিডি বা সাধারণ ডায়েরি করা হয়নি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *