
বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক সজীব-গিফারী সদস্য সচিব
মোঃ রিফাতুল, পাবনাঃ
পাবনার বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ৭ জুন রবিবার বেড়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯০ দিনের জন্য এই কমিটি গঠন করা হয়।
নতুন গঠিত এই কমিটিতে ‘বাংলা খবর প্রতিদিন’-এর প্রতিনিধি মোঃ শামসুল ইসলাম চৌধুরী (সজীব)-কে আহ্বায়ক এবং ‘দৈনিক আজ বেলা’-র প্রতিনিধি আবুজর গিফারী-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন (দৈনিক আজকের সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক সরকার আরিফ ইফতেখার নয়ন (দৈনিক কালবেলা) এবং কোষাধ্যক্ষ মোঃ রিফাতুল আলম (রিফাত) (দৈনিক বাংলাদেশ সমাচার)।
সাংবাদিকদের পেশাদার এই সংগঠনের সার্বিক দিকনির্দেশনা ও গতিশীলতা বজায় রাখতে ৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত উপদেষ্টাগণ হলেন— মোঃ সালাউদ্দিন ইকবাল, বসন্ত দাস, মোঃ হাফিজুর রহমান এবং মোঃ মিলন হোসেন মিন্টু।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নির্ধারিত ৯০ দিনের মধ্যে ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করাই এই আহ্বায়ক কমিটির মূল লক্ষ্য। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সাংবাদিক মহলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন