চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুষ্টিয়া খুলনা খেলাধুলা জাতীয় বিনোদন সারাদেশ
শেয়ার করুন....,

চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

 

মোঃ রাজিব হোসেন, চাটমোহরঃ

 

চাটমোহরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় চাটমোহর বালুচর খেলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী।

 

উদ্বোধন ঘোষণা করেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ মাসুদ রানা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুলসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যকার রশিদ নিউটন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখ এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (সাব্বির)।

 

উদ্বোধনী ম্যাচে জয় ফয়সাল স্ট্রাইকার্সের

উদ্বোধনী ম্যাচে ফয়সাল স্ট্রাইকার্স কাটাখালি ১৬ রানে হারিয়ে দেয় শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘকে।

 

ম্যাচসেরার পুরস্কার জিতেন ফয়সাল স্ট্রাইকার্সের অধিনায়ক রেজাউল করিম জীবন (৫২ রান)। গেম চেঞ্জারের পুরস্কার পান একই দলের খেলোয়াড় ফয়সালুর রহমান।

 

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন ২০২৬।

 

চাটমোহরের ক্রিকেট উন্মাদনায় এখন সবার নজর এই প্রিমিয়ার লীগের দিকে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *