
মাদ্রাসাছাত্রী নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা আটক
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোেগ উঠেছে তার সত নানার বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্তকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ-এর কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ভুক্তভোগী স্থানীয় এক মহিলা মাদ্রাসা-এর ৫ম শ্রেণির ছাত্রী। তার বাড়ি ভেড়ামারা উপজেলার বামনপাড়া (দক্ষিণ রেলগেট) এলাকায়।
জানা যায়, গত ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে আঁখি তার নানির বাসায় বেড়াতে আসে। নানির বাসা ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া পুরাতন সাবজোন অফিসের কোয়ার্টার এলাকায় অবস্থিত।
২৬ মে সকাল সাড়ে ১০টার দিকে বাসা ফাঁকা পেয়ে ভুক্তভোগীর সত নানা মোঃ শাহাবুল ইসলাম (৫৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে উত্তেজিত জনতা উপজেলার শাপলা চত্বর এলাকায় অভিযুক্ত সাহাবুলকে ধরে গণপিটুনি দেয়। সে সময় উত্তেজিত সাধারণ মানুষ প্রকাশ্য রাস্তায় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন ,খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, অভিযুক্ত সাহাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, ভুক্তভোগী কিশোরীর মামলা প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় মামলার পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।