লাকসামে ‘স্বপ্ন’র সুপার শপের নতুন শাখা উদ্বোধন

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে ‘স্বপ্ন’র সুপার শপের নতুন শাখা উদ্বোধন

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রোডে নতুন এই আউটলেট উদ্বোধন করেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। দোয়া মাহফিল শেষে ফিতা কেটে স্বপ্ন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আউটলেটের ডিলার ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম বাচ্চু, মাওলানা মুফতি আকতার হোসেন আজাদী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে ‘স্বপ্ন’-এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় সব অফার ঘোষণা করা হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *